আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতা দিবস ও জঙ্গিবাদ’ শীর্ষক আলোচনা সভা গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এমরান আল আমীন। বিশেষ অতিথি হিসেবে জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম ও শরিফউদ্দিন আহাম্মদ বক্তৃতা করেন। জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মফিদার রহমান সভায় সভাপতিত্ব করেন। বক্তারা দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা ও ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।