আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগানে গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়ার পুঁটিবিলা উচ্চবিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন আহমদ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদকের সহকারী পরিচালক হুমায়ুন কবির, লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ছাত্র অবস্থা থেকে সততার দীক্ষা নিতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি প্রতিরোধে স্থানীয় খালেকিয়া মাদ্রাসা, হামিদিয়া মাদ্রাসায়ও আলোচনা সভার আয়োজন করা হয়।