আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোমিওপ্যাথিক চিকিৎসার জনক হ্যানিম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন চিকিৎসক বারীন্দ্রকুমার দাশ। ‘হ্যানিম্যানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় আরও বক্তৃতা দেন চিকিৎসক লিটন চক্রবর্তী, হরিধন দাস, কৃষ্ণধন বৈষ্ণব, অরবিন্দু দাস প্রমুখ। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি।