প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন ফরিদপুরের আয়োজনে শহরের ঝিলটুলী মহল্লা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা হয়। ফরিদপুর ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক রাখাল সুভাষ গোমেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলত আনা আক্তার, শিশু একাডেমীর কর্মকর্তা ফাতেমা বেগম, শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।