আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেলে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আওতায় ওই আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি থেকে মুক্তি পেতে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হয়রানি রোধে ছাত্রীদের ব্র্যাকের পক্ষ থেকে প্রয়োজনীয়
আইনগত সহায়তা দেওয়া হবে বলে সভায় জানানো হয়। সভায় প্রধান অতিথি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনসুরসহ স্থায়ীয় অভিভাবক, ব্যবসায়ী, চিকিৎসক প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ব্র্যাকের জুনিয়র সেক্টর স্পেশালিস্ট জাহিদা আক্তার।