আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার বঙ্গবন্ধু পরিষদের ৩০ সদস্য-বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের মুক্তি কমিউনিটি হলে জ্যেষ্ঠ কর্মকর্তা কোষাধ্যক্ষ আসাদুজ্জামানকে সভাপতি ও আবদুল মান্নানকে সাধারণ সম্পাদক করা হয়। এর আগে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা’-বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ জেলার জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের রাজশাহী অঞ্চল কার্যালয়ের মহাব্যবস্থাপক কামরুজ্জামান চৌধুরী। এ সময় বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।