প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে গতকাল বুধবার বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা হয়েছে। পৌর এলাকার গাবেরগ্রাম কিশোরী ক্লাবে ওই সভা হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বালিজুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শিবলুল বারী। বক্তব্য দেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ইব্রাহীম মিয়া, উপজেলা ব্যবস্থাপক মীর গোলাম মোস্তফা, শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক মাহবুব-উল-আলম প্রমুখ। সভায় উপস্থিত কিশোর-কিশোরীরা ১৮ বছরের আগে বিয়ে না করার প্রতিজ্ঞা করে এবং এলাকায় বাল্যবিবাহের আয়োজন হলে তারা ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবে বলে জানায়।