আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার পঞ্চগড় এম আর সরকারি কলেজ কর্তৃপক্ষ কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল খালেক। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ, সহকারী অধ্যাপক এহতেশামুল হক ও আবদুর রশীদ।