প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনের এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) গণেশ চন্দ্র সাহা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. নাসিরুদ্দীন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান প্রমুখ।