প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাঠে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক আলোচনা সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাটির আয়োজন করে। বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন শেখ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী। আরও আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল রশিদ শিকদার প্রমুখ।