আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসো মাদককে ‘না’ বলি—এ স্লোগান সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকের অপব্যবহার রোধে করণীয় নিয়ে এক আলোচনা সভা গত শনিবার বিকেলে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান। এ সময় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আখতার আলী সরকার। বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিচালক দিলারা রহমান, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিচালক মেহরঞ্জন, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান প্রমুখ।