প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ নিরোধে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গতকাল রোববার ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। এ ছাড়া পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে জেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।