আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শেখ মো. সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী ও রংপুরের দায়িত্বে নিয়োজিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মলয় কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন আবদুল আহাদ। আলোচনা করেন এ কে এম শাহাদত হোসেন, এ টি এম নাজমুল হুদা প্রমুখ। আলোচনা সভায় রংপুরের আট উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।