আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় বাল্যবিবাহ রোধে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বালাগ্রাম ইউপি চত্বরে ওই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। সভাপতিত্ব করেন ইউএনও হাসান হাবিব। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান রিভা আজাদ, বালাগ্রামের ইউপি চেয়ারম্যান আবদুল হাই, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক বোরহান মৃধা, কারিগরি কর্মকর্তা সালমা বেগম প্রমুখ। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বালাগ্রাম ইউপি ও ল্যাম্ব ওই অনুষ্ঠানের আয়োজন করে।