আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় ওই সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক মজিবর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মমতাজ উদ্দিন, বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম শাহ্, বুজরুক হাজিপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম, সাংবাদিক আশরাফুল আলম প্রমুখ।