প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মাহবুব শিকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম ইসলাম প্রমুখ।