আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৬ উপলক্ষে গতকাল মঙ্গলবার সাতক্ষীরায় আলোচনা সভা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সুভাষ চৌধুরী, আবু সালেক, মমতাজ আহমেদ, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। বক্তারা দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার তীব্র নিন্দা ও অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা তথ্যপ্রযুক্তি আইনের মাধ্যমে সংবাদকর্মীদের কণ্ঠ রোধের চেষ্টার নিন্দা করে সংশ্লিষ্ট ধারাটি বাতিলের দাবি করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|