আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার মুন্সিগঞ্জ জেলা ও শহর বিএনপি জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সহসভাপতি হাবিবুর রহমান, শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আজিম, যুবদলের শহর কমিটির সভাপতি এনামুল হক প্রমুখ। এ ছাড়া জেলার লৌহজং, টঙ্গিবাড়ী, শ্রীনগর, গজারিয়া ও সিরাজদিখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে কাঙালিভোজের আয়োজন করা হয়।