প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহনে নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা কার্যালয়ের আয়োজনে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মোটর মালিক-শ্রমিকদের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেন পাবনার জেলা প্রশাসক রেখা রানি বালো। তাঁর সঙ্গে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনশি মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার। পরে আলোচনা সভায় বিআরটিএ পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান, নাসিরুল আরিফিন প্রমুখ।