আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সোমবার ‘জেলা ইনোভেশন সার্কেল দিনাজপুর’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। আলোচনার স্লোগান ছিল ‘নাগরিক সেবায় উদ্ভাবন—সেবাবান্ধব প্রশাসন’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা তাঁদের উদ্ভাবনী কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন।