আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ইউপি কার্যালয়ে আলোচনা সভা হয়। ভোঁপাড়া ইউনিয়ন সমাজের সভাপ্রধান মাহফুজা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জানবক্স সরদার। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবদুর রহিম ও এরশাদ আলী।