আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী ক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘দুর্যোগে নারীর সক্ষমতা ও জনপ্রশাসনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। দাতা সংস্থা অ্যাকশনএইড, বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে করে। সভার শুরুতে দুর্যোগে স্থানীয় জনসাধারণের সক্ষমতা উন্নয়নের জন্য ‘উইমেন্স রিজিলিয়েন্স’ প্রকল্পের কার্যক্রমের ওপর স্বাগত বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের প্রতিনিধি সাদিক রায়হান। আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।