আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এতে ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেলকুচির পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত, এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজুলর রশিদ প্রমুখ।