আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা পুলিশ লাইনস মিলনায়তনে গতকাল রোববার সন্ধ্যায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সময়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল লতিফ প্রধান। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ ও শাহরিয়ার আলম। সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।