আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদজননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরের বিএমএ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ বাহারুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেনের পরিচালনায় বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, সিপিবির নগর সভাপতি এইচ এম শাহাদত, ন্যাপের সাধারণ সম্পাদক তপন রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হুনমায়ূন কবীর ববি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে ২২ বছর আগে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার ও মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের যে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল, বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে।