প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, আলিম উদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সিংগিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন, সিন্দুর্না ইউপির চেয়ারম্যান নুরল আমিন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া প্রমুখ।