প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন, সম-অধিকার ও সুযোগসম্পর্কিত ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতায় উভয়ে এগিয়ে যেতে পারে।