আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে এ সভা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস সভা পরিচালনা করেন। এতে ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাজাহান আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জামিলুর রেজা, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম প্রমুখ।