প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সামাজিক অপরাধ নির্মূল কমিটির উদ্যেগে পৌর এলাকায় মাদক, জুয়া, ইভ টিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধবিষয়ক এক আলোচনা সভা গতকাল বুধবার দুপুরে পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ইউএনও রফিকুল ইসলাম, মেয়র শমসের আলী, পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান প্রমুখ।