আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জকে বিভাগ করার দাবিতে গোপালগঞ্জ পৌর মেয়রের আয়োজনে আলোচনা সভা হয়েছে। পৌরসভার মিলনায়তনে গতকাল বেলা ১১টার দিকে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক। পৌর মেয়র কাজী লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ শাখার সভাপতি মো. আবু হোসেন, জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান প্রমুখ। সভা শেষে বৃহত্তর কর্মসূচি ঘোষণার জন্য আগামী ৩০ আগস্ট পরবর্তী সভা আহ্বান করা হয়।