প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে অন্তর্ভুক্ত ও নাম অনুমোদন দেওয়ায় বিশেষ দোয়া ও আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার গারাতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায় ওই কর্মসূচি পালিত হয়। এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে বঙ্গবন্ধুসহ তাঁর সঙ্গে শাহাদতবরণ করা সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মফিজার রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত। বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা-বিষয়ক সম্পাদক আবদুল কাদের প্রমুখ।