আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার দুপুরে কলেজ মিলনায়তনে প্রভাষক ফিরোজ কবিরের সঞ্চালনায় ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আজিজুল হক। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেক হোসেন প্রমুখ।