আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার দিঘলী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলী বাজারে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে দিঘলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ।