আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ভূমি, কৃষি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ নারীদের অধিকার নিয়ে আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। গ্রামীণ নারী উদ্যোক্তা জরিনা বেগমের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংস্থা রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার।