আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়। কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সামসুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার থেকে ৫-১২ বছর বয়সী সব শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার ৯৭১টি বিদ্যালয়ের প্রায় পৌনে তিন লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।