আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীতে আলোচনা সভা হয়েছে। বেসরকারি সংস্থা এনআরডিএস, গান্ধী আশ্রম ট্রাস্ট, বন্ধন, প্রাণ, ক্লিন বাংলাদেশ ও টিআইবির যৌথ উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার। এনআরডিএসের প্রধান সমন্বয়কারী আবদুল আউয়ালের সঞ্চালনায় সভায় গণমাধ্যমকর্মী, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্থানীয় সরকারের নির্বাচিত মহিলা সদস্য ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।