প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ। সাতক্ষীরা সদর উপজেলার মির্জানগর আদর্শ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সদর উপজেলা বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।