আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাত ধোয়ার অভ্যাস গড়ি, উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ স্লোগানে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপনে র্যা লি ও আলোচনা সভা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী চন্দ্র কিশোর রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা সাবিহা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল, পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী, প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ।