আলোচনা সভা
ভেজাল থেকে সুরক্ষা এবং উৎপাদন বাড়ানোর জন্য পারিবারিক কৃষির বিকল্প নেই। কারণ, পারিবারিক কৃষির মধ্যে পরিবারের চাহিদা সামনে রেখে উৎপাদনের ভারসাম্য থাকে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ অভিমত দেন আলোচকেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘পারিবারিক কৃষি: প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য’। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক প্রভাতী দেব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম