আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথর গুঁড়োর কাজে নিয়োজিত শ্রমিকদের সিলোকোসিস রোগে আক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা হয়েছে। স্থানীয় শহীদ আফজাল হোসেন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ওই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুল কাইউম, গোলাম মোহাম্মদ, হাসিনা খানম প্রমুখ। ­