আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের নুরুন আলা নূর কামিল মাদ্রাসা মাঠে গতকাল রোববার আলোচনা সভা হয়েছে। এর বিষয় ছিল ‘শিক্ষার মান উন্নয়ন ও সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন’। মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ প্রমুখ। সভায় মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমান স্বাগত বক্তব্য দেন।