প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণ নিয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে এসব অনুষ্ঠান হয়। ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল ব্যবস্থার সাফল্য তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আলমগীর কবির। বক্তব্য দেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার, পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীন প্রমুখ।