আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আয়োজিত সভায় এইডস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালাল হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাবিবুর রহমান, চিকিৎসক সরফরাজ হোসেন খান, আল-আমিন মিয়াজী প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।