প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ‘আসুন, ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেরী স্টোপস, প্ল্যান বাংলাদেশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীসহ স্থানীয় পল্লি চিকিৎসকেরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় বক্তব্য দেন চিকিৎসক আনোয়ার উল্ল্যাহ, অনুপম মণ্ডল ও মেরী স্টোপসের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ হান্নান খান প্রমুখ।