আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’—এ আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল হক। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, উপজেলা ইউএনও ইকবাল আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার রায় প্রমুখ।