আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। এ উপলক্ষে কিরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৩ ডিসেম্বর পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) পালিত হয়। তবে কলেজ কর্তৃপক্ষ পরে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল অধ্যক্ষ মোহা. আতাউল হক খান চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কলেজের উপাধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ।