আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বৃহস্পতিবার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শহরের জি এল রায় রোডে শিক্ষা ও সংস্কৃতিচর্চা কেন্দ্রে দৃষ্টি সংস্থা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মীর আনিসুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আফরোজ জেসমিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাজেদা বেগম। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।