আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের শফি মিয়ার বাজার এলাকার বিএনপির কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম। বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী, শহর বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান প্রমুখ।