প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শুমারি কমিটির আলোচনা সভা গত শনিবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডেটাবেইস-এনএইচডি শীর্ষক প্রকল্পের আওতায় খানাভিত্তিক ডেটাবেইস প্রস্তুত কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য ওই সভা হয়। এতে ইউএনও সৈয়দ এনামুল কবির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পরিসংখ্যান ব্যুরোর পরিচালক সাহাবুদ্দিন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান প্রমুখ।