আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মুজিব-ইন্দিরা নগরের (সাবেক ছিটমহল বড়খেঙ্গিরপাড়) পাঠাগার মাঠ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার আলোচনা সভা হয়। বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের আয়োজনে ওই সভা হয়। সভাপতিত্ব করেন বর্তমান বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি গোলাম মতিন। বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম, কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ, কুচলিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুর রহমান প্রমুখ।